• সমগ্র বাংলা

খাল খনন জনগ‌নের জন‌্য করা হ‌চ্ছে: মা‌নিকগ‌ঞ্জে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‌খাল খনন কমসূ‌চি‌তে কোন অ‌নিয়ম হওয়ার কথা না, অনিয়‌মের প্রশ্নই উ‌ঠে না। খাল খনন জনগ‌নের জন‌্য করা হ‌চ্ছে। খাল খনন করা হ‌চ্ছে পা‌নি প্রবাহটা যেন থা‌কে, কৃ‌ষি কা‌জে সু‌বিধা হয়। এ কর্মসূ‌চি আমা‌দের প্রয়াত শহীদ রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমান শুরু ক‌রে‌ছি‌লে তারই ধারাবা‌হিকতায় আজ‌কে জনাব তা‌রেক রহমান নেতৃ‌ত্বে আমরা গাজীখালী নদীর সং‌যোগ হ‌তে খাল খনন কার্যক্রমের শুরু করলাম।

সোমবার ( ১১ মে ) বি‌কে‌লে সাটুরিয়া উপজেলার গাজীখালী নদীর সং‌যোগ হ‌তে খাল খনন কার্যক্রমের উদ্বোধন ক‌রে মন্ত্রী এ কথা ব‌লেন। 

খাল খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠা‌নে মা‌নিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে উপস্থিত ছিলেন, অ‌তি‌রিক্ত পুলিশ সুপার সালাউ‌দ্দিন আহ‌ম্মেদ, জেলা জজ কো‌র্টের পি‌পি ও জেলা বিএন‌পির আহব্বায়ক ক‌মি‌টির সদস‌্য অ্যাড. এ.এফ.এম. নূরতাজ আলম বাহার, উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি আব্দুল কুদ্দুস খান মজ‌লিস মাখন, সাধারন সম্পাদক মো: আবুল বাশারসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

জানা গে‌ছে, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় গাজিখালী নদীর সংযোগ খাল পুনঃখনন কাজটি ২০২৫-২০২৬ অর্থবছরের প্রকল্পের মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৬২৩ টাকা। এ প্রকল্পে মোট ৬৫৪ জন উপকারভোগী কাজের সুযোগ পাবেন। দৈনিক মজুরি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা এবং মোট কর্মদিবস ধরা হয়েছে ৪০ দিন।

প্রকল্পের কাজ শুরু হয়েছে ১১ মে ২০২৬ এবং আগামী ৩০ জুন ২০২৬ এর মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo