• সমগ্র বাংলা

গোপালপুরে পেশার মর্যাদা ও ঔষধ কোম্পানির প্রতিনিধি নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে পেশার মর্যাদা রক্ষা ও কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে সারাদেশের ন্যায় একযোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১১ মে ) সকাল ১১টায় গোপালপুর থানা মোড় চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে গোপালপুর উপজেলা মডেল ফারিয়া।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ফারিয়ার সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান সোহাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মডেল ফারিয়ার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ফারিয়ার নাট্য বিষয়ক সম্পাদক আতিক।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফারিয়ার প্রচার সম্পাদক হান্নান, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা মডেল ফারিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেকমত আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, নির্বাহী সদস্য বিশ্বজিৎ চক্রবর্তী, Green TV-এর উপজেলা প্রতিনিধি মাহফুজুর রেজা আশিক, এবং গোপালপুর সমাচার-এর সম্পাদক রাহাত শরীফসহ বিভিন্ন ভেটেনারি প্রতিনিধি বৃন্দ।

বক্তারা বলেন, মাঠ পর্যায়ে কাজ করা কোম্পানির প্রতিনিধিরা নানা ধরনের ঝুঁকি ও নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করছেন। তাদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

মানববন্ধন শেষে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo