• সমগ্র বাংলা

গ্রীন এন্ড ক্লিন দিনাজপুর গড়তে ওয়াল্ড ভিশনের কার্যক্রম উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দুষন মুক্ত সবুজ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব শহর গড়তে বেসরকারি উন্নয়ন সংস্হা ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে দিনাজপুরে শুরু হয়েছে গ্রীন এন্ড  ক্লিন দিনাজপুর কার্যক্রম। আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কার্যক্রমের উদ্বোধন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন।

কার্যক্রমে শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাস, অফিস  আদালত হাসপাতাল চিকিৎসা কেন্দ্র এবং বাসাবাড়ীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি দুষক মুক্ত রাখতে তাগিদ দিয়েছেন বক্তারা। কার্যক্রম বাস্তবায়নে কারিগরি এবং আর্থিক সহযোগিতার পাশাপাশি জেলা প্রশাসন এবং স্কাউটের সহযোগিতা নিচ্ছে আয়োজক সংস্হাটি। জেলা উপজেলা ইউনিয়ন এবং গ্রাম পর্য্যায়ে সচেতনা বৃদ্ধিসহ পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমে সংশ্লিষ্টদের সাথে মাঠে কাজ শুরু করেছে ওয়াল্ড ভিশনের কর্মীরা।

অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বে পরিচ্ছন্ন শহরের তালিকায়  ওয়েবে সার্চ দিলে বাংলাদেশের কোন জেলা উপজেলার নাম খুজে পাওয়া যায়না। 

এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাবিবুল হাসান, সিভিল সার্জন ডাঃ আসিফ ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন আল আজাদ৷ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ শাহজাহান সিদ্দিক,

ওয়াল্ড ভিশনের কান্ট্রি ডিরেক্টর শীলংকার নাগরিক সুরেট বার্টলেট, সিনিয়র ডিরেক্টর চন্দন জাকারিয়াস গমেজ, ডাইরেক্টর লিমা হান্না দারিং, ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম গমেজ,দিনাজপুরের ম্যানেজার সেবাসটিয়ান পিউরীফিকেশন সহ অন্যান্যরা।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলা: পরিবার পরি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...

image

শেষ সময়ে ক্রেতা আর বিক্রেতাদের পদচারনায় মুখর হয়ে উঠছে নওগ...

নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...

image

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে জেল জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...

image

ঘুমন্ত অবস্থায় না ফেরার দেশে পবিপ্রবির শিক্ষার্থী সাদাত ...

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

সাতকানিয়ায় “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি উন্নয়ন, পুষ...

  • company_logo