• সমগ্র বাংলা

টাঙ্গাইলে নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে নূরানী স্কলারশিপের পুরস্কার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে নূরানী স্কলারশিপ ২০২৫ এর কৃতি শিক্ষার্থীদের মাঝে উপহার ও শিক্ষা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলার ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টাঙ্গাইল ও জামালপুর উপজেলার বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে ১০৫০জন কৃতি শিক্ষার্থীদের শিক্ষা উপহার ও শিক্ষা স্মারক প্রদান করা হয়। 

অনুষ্ঠানে টাঙ্গাইল ২ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উপজেলা সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার গিয়াস উদ্দিন, আসাদুজ্জামান হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শেখ মাহদী হাসান শিবলী  

স্কলারশিপে অংশগ্রহণকারীর মধ্যে ৫০জন শিক্ষার্থীকে বাই সাইকেল ও উত্তীর্ণ অন্যান্য ১০০০জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সনদ ও শিক্ষা স্মারক পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি মিডিয়ার পার্টনার হিসেবে ছিল জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন গ্রিন টিভি ও দৈনিক কালের কন্ঠ ।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

১

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

২

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৩

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৪

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

image

লালমনিরহাটে হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ

৫

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

  • company_logo