• সমগ্র বাংলা

বগুড়ায় যাত্রা শুরু করলো টিএমএসএস থ্যালাসেমিয়া ক্লিনিক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : থ্যালাসেমিয়া রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতে বগুড়ায় যাত্রা শুরু করেছে টিএমএসএস থ্যালাসেমিয়া ক্লিনিক। শনিবার সকালে টিএমএসএস ক্যান্সার সেন্টারে বিশেষায়িত এই চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও দিনব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, টিএমএসএস’র নির্বাহী কর্মকর্তা সাবেক অতিরিক্ত সচিব গৌতম কুমার, সংস্থাটির উপ-নির্বাহী পরিচালক রোটা. ডাঃ মোঃ মতিউর রহমান, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ শামসুল আলম পাশা, সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুস ছাবুর খন্দকার, করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অসিত কুমার সরকারসহ বিভিন্ন কলেজের আমন্ত্রিত অধ্যক্ষবৃন্দ এবং হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ। অনুষ্ঠানে এসময় স্বাস্থ্যকর্মী, সমাজসেবক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় থ্যালাসেমিয়া বিষয়ে বিষদ আলোচনা করেন টিএমএসএস হেমাটোলজি এ্যন্ড বিএমটি সেন্টারের সহকারী অধ্যাপক ও প্রধান ডা. খাজা আমিরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তজনিত রোগ, যা সম্পর্কে সচেতনতার অভাবের কারণে দেশে প্রতিবছর অসংখ্য নারী-পুরুষ ও শিশু এ রোগে আক্রান্ত হচ্ছে। সময়মতো পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত চিকিৎসার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণ সম্ভব। বিশেষ করে বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মত প্রকাশ করেন।

নবপ্রতিষ্ঠিত টিএমএসএস থ্যালাসেমিয়া ক্লিনিকে রোগীদের জন্য রক্তের গ্রুপ নির্ণয়, থ্যালাসেমিয়া স্ক্রিনিং, চিকিৎসকের পরামর্শ, নিয়মিত ফলোআপ, কাউন্সেলিং এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। এছাড়াও রোগীদের মানসিক সহায়তা ও পরিবারকে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও জানানো হয়। বক্তারা টিএমএসএস এর এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবকল্যাণমূলক উল্লেখ করে বলেন, এ ক্লিনিক থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নব এ যাত্রা প্রসঙ্গে টিএমএসএস কর্তৃপক্ষ জানান, স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় থ্যালাসেমিয়া রোগীদের জন্য বিশেষায়িত এ ক্লিনিক চালু করা হয়েছে। ভবিষ্যতেও আধুনিক চিকিৎসাসেবা ও সময়োপযোগী পরীক্ষা-নিরীক্ষার সুবিধা সংযোজনের পরিকল্পনাও রয়েছে বলে তারা জানান।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলা: পরিবার পরি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...

image

শেষ সময়ে ক্রেতা আর বিক্রেতাদের পদচারনায় মুখর হয়ে উঠছে নওগ...

নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...

image

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে জেল জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...

image

ঘুমন্ত অবস্থায় না ফেরার দেশে পবিপ্রবির শিক্ষার্থী সাদাত ...

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

সাতকানিয়ায় “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি উন্নয়ন, পুষ...

  • company_logo