প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে উঠানে ধান উড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত তাসলিমা খাতুন (৩৫) উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকাল ৫ টার দিকে একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে জাহাঙ্গীরের বাড়ির উঠানে ধান উড়ানো ফ্যানের সংযোগ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাসলিমার মৃত্যু হয়। লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...
নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

মন্তব্য (০)