• সমগ্র বাংলা

পাবনায় চুরির অপবাদ সইতে না পেরে কিশোরীর আত্মহত্যা, আটক ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে চুরির অপবাদ দিয়ে মারধর ও নির্যাতনের কারণে অপমান সহ্য করতে না পেরে শ্রাবন্তী খাতুন (১৪) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী ওই গ্রামের দিনমজুর আলতাব হাসানের মেয়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার হান্নান মোল্লা নামে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তিনি চিনাভাতকুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মোল্লা ওরফে লকাই মোল্লার ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় এক বছর ধরে প্রতিবেশী হান্নান মোল্লার বাড়িতে গৃহকর্মীর কাজ করত শ্রাবন্তী। শুক্রবার সকালে হান্নান মোল্লার ঘরের আলমারির ড্রয়ার থেকে ১২০ টাকা হারিয়ে যায়। এরপর শ্রাবন্তীকে সন্দেহ করে হান্নান মোল্লা ও তার স্ত্রী রুবিয়া খাতুন মারধর করেন।

এতেই শেষ নয়, একপর্যায়ে শ্রাবন্তীর দুই হাত রশি দিয়ে বেঁধে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারধর করা হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী তার ওপর নির্যাতন চালিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়।

এ সময় এলাকার অনেকে মোবাইলে ভিডিও ধারণ করেন। বিষয়টি ভালোভাবে নিতে পারেনি শ্রাবন্তী। পরে বাড়ি ফিরে অপমান সহ্য করতে না পেরে সবার অগোচরে ঘরের ডাবরের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

শ্রাবন্তীর মা আছিয়া খাতুন ও বাবা আলতাব হাসান এ সময় বাড়িতে ছিলেন না। এলাকাবাসীর কাছ থেকে মেয়ের ওপর চুরির অপবাদ ও মারধরের কথা শুনে বাড়িতে এসে ঘরের ডাবরের সঙ্গে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেন তারা। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত হান্নান মোল্লাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে হান্নান মোল্লার স্ত্রীকে আটক না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

শ্রাবন্তীর মামা সিফাত হাসান কান্নাজড়িত কণ্ঠে বলেন, হান্নান মোল্লার বাড়ি আর আমার বোনের বাড়ি পাশাপাশি। আমার ভাগ্নি যদি সত্যিই চুরি করত, তাহলে তার বাবা-মা ছিল, তাদের বলতে পারত। কিন্তু সেটা না করে লোকজন ডেকে সবার সামনে নির্যাতন করায় খুবই অপমানবোধ করেছে আমার ভাগ্নি। সে জন্য নিজের জীবনটাই দিয়ে দিল। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, অপমান সহ্য করতে না পেরে শ্রাবন্তী নামের ওই কিশোরী আত্মহত্যা করেছে। প্রাথমিক তদন্তে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হান্নান মোল্লাকে আটক করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন।

অপর অভিযুক্ত হান্নান মোল্লার স্ত্রী রুবিয়া খাতুনকে কেন আটক করা হয়নি জানতে চাইলে ওসি বলেন, প্রাথমিকভাবে একজনকে আটক করা হয়েছে। মামলা হলে তদন্তসাপেক্ষে অন্য জড়িতদেরও আটক করা হবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলা: পরিবার পরি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...

image

শেষ সময়ে ক্রেতা আর বিক্রেতাদের পদচারনায় মুখর হয়ে উঠছে নওগ...

নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...

image

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে জেল জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...

image

ঘুমন্ত অবস্থায় না ফেরার দেশে পবিপ্রবির শিক্ষার্থী সাদাত ...

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

সাতকানিয়ায় “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি উন্নয়ন, পুষ...

  • company_logo