• সমগ্র বাংলা

উখিয়ায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করল র‌্যাব-১৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় ২ লাখ ৫০ হাজার পিচ  ইয়াবা জব্দ করল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫:। ৮ মে শুক্রবার ভোর রাতে উপজেলার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে  এসব  ইয়াবা জব্দ করেছে র‌্যাব-১৫ এর সিপিসি-২। 

র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,  র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উখিয়া উপজেলার  পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল গ্রামের  সৈয়দুল ইসলামের বসতবাড়ির পূর্ব পাশে বাঁশঝাড়ের ভেতর কতিপয় মাদক কারবারি বিপুল পরিমাণ মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত  সংবাদের ভিত্তিতে ৮ মে  ভোর আনুমানিক সোয়া ৪ টার সময়  র‌্যাব-১৫ সিপিসি-২ এর একটি চৌকস দল  বিশেষ অভিযান পরিচালনা করে।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা অন্ধকারের সুযোগ নিয়ে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট অন্যান্য উদ্ধারকৃত আলামতসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo