• সমগ্র বাংলা

পাবনায় ডিবির অভিযানে ওয়ান শুটার গান উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনায় অস্ত্র মামলার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার চর তারাপুর ইউনিয়নের সুখচর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, পাবনা থানার অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার মো. জাহাঙ্গীর হোসেনকে (৩৬) পাঁচ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দেন। পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে সুখচর গ্রামে তার নির্মাণাধীন টিনশেড গোয়ালঘরে রাখা গোবরের ঘষির বস্তার ভেতর থেকে একটি বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

এর আগে জাহাঙ্গীরের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শুটার গান, ৩৬ রাউন্ড ৭.৬২ মিলিমিটার তাজা গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনূর রহমান বলেন, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর দিক নির্দেশনায় জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান শুরু হয়েছে।

তিনি আরোও বলেন, জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র চোরাচালান ও সরবরাহের সঙ্গে জড়িত। অত্যন্ত কৌশলে তিনি এসব কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অবৈধ অস্ত্র উদ্ধারে ডিবির একাধিক টিম অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

রেজিনূর রহমান বলেন, জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলা: পরিবার পরি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...

image

শেষ সময়ে ক্রেতা আর বিক্রেতাদের পদচারনায় মুখর হয়ে উঠছে নওগ...

নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...

image

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে জেল জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...

image

ঘুমন্ত অবস্থায় না ফেরার দেশে পবিপ্রবির শিক্ষার্থী সাদাত ...

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

সাতকানিয়ায় “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি উন্নয়ন, পুষ...

  • company_logo