• সমগ্র বাংলা

রাণীনগরে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, মামলার ২ঘন্টার মধ্যে যুবক গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে টিফিন শেষে স্কুলে ফেরার পথে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ১১বছর বয়সের চতুর্থ শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে। গত শনিবার (২ মে) দুপুরে উপজেলার বিলকৃষ্ণপুর এলাকার ধোপাপাড়ায় এই ধর্ষণের ঘটনাটি ঘটেছে।

বৃহস্পতিবার রাতে মামলা দায়েরের প্রায় ২ঘন্টার মধ্যেই অভিযান চালিয়ে পুলিশ আসামী আব্দুর রাজ্জাক (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক উপজেলার পারইল ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের মৃত-মজিবর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়াশুনা করে। গত শনিবার সকালে স্কুলে যায় শিক্ষার্থী। দুপুরে টিফিনের বিরতিতে বাড়িতে খাবার খেতে যায় ওই শিশু। খাবার খেয়ে স্কুলে ফেরার পথে যুবক আব্দুর রাজ্জাক ওই শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে।

অপরদিকে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি গত সোমবার জানাজানি হয়। এরপর থেকে এলাকার কতিপয় মাতব্বরা গ্রাম্য শালিশের মাধ্যমে অর্থের বিনিময়ে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়।

ওই শিশুর মা জানান, ন্যায় বিচার পেতে বৃহস্পতিবার রাতে আমরা থানায় মামলা দায়ের করেছি। ধর্ষকের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। তিনি সরকার প্রধানের কাছে সঠিক বিচার দাবী করেছেন।

থানার ওসি মো. জাকারিয়া মন্ডল জানান, ঘটনাটি জানার পর মেয়ের পরিবারকে সঠিক বিচার প্রদানের লক্ষ্যে থানায় এনে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামীকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আর শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo