• সমগ্র বাংলা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান কর্তৃক বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সংবাদ বিজ্ঞপ্তি : ঢাকা, ০৭ মে ২০২৬: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম, মাননীয় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং মাননীয় এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। উক্ত পরিদর্শনকালে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি (Chief of Air Staff Air Chief Marshal Hasan Mahmood Khan, BBP, OSP, GUP, nswc, psc) উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়া উল্লেখ করেন যে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর নির্দেশনা অনুযায়ী বগুড়ায় একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে। দেশের উত্তরাঞ্চলে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর না থাকায় বগুড়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং পাশাপাশি এ অঞ্চলে একটি আধুনিক ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন, যেখানে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ বেসামরিক বৈমানিক তৈরি হবে।

এ সময় বিমান বাহিনী প্রধান আশা প্রকাশ করেন যে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং আকাশসীমা সুরক্ষায় সামরিক সক্ষমতাও আরও সুদৃঢ় হবে। সরকারের সহায়তায় অদূর ভবিষ্যতে তিনি বগুড়ায় নতুন বিমান ঘাঁটি প্রতিষ্ঠার ব্যাপারে আশা ব্যক্ত করেন যেখানে অত্যাধুনিক যুদ্ধবিমান সংযোজন করা হবে, যা দেশের আকাশ প্রতিরক্ষায় সক্ষমতা আরও সুদৃঢ় করবে। এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে একটি ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনায় বাংলাদেশ বিমান বাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করবে বলেও বিমান বাহিনী প্রধান আশ্বাস প্রদান করেন।

উক্ত পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, বেবিচক (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) এর সচিব, চেয়ারম্যান, বগুড়া জেলার পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

১

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

২

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৩

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৪

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

image

লালমনিরহাটে হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ

৫

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

  • company_logo