• সমগ্র বাংলা

গোপালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় মো. রেজাউল হান্নান নামের এক সহকারি শিক্ষককে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলার ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ৩ মে ২০২৬ তারিখে রেজাউল হান্নানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। ওই দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দাখিলকৃত প্রতিবেদনের ভিত্তিতে এবং বাংলাদেশ সার্ভিস রুলস (বিএসআর)  গ্রেপ্তারের তারিখ ৩ মে থেকেই তাকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী কেবল খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, সরকারি বিধি অনুযায়ী কোনো সরকারি কর্মচারী ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকলে তাকে সাময়িক বরখাস্ত করার নিয়ম রয়েছে। সে অনুযায়ীই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে বুধবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয়রা ওই শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

উল্লেখ্য, ওই শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির এক ছাত্রীকে কৌশলে নির্জন কক্ষে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পরে ছাত্রীটির অভিযোগের ভিত্তিতে পরিবার বিষয়টি জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। পরবর্তীতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত শিক্ষক দাবি করেছেন, তাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

মন্তব্য (০)





image

ময়মনসিংহে এপিবিএনের উদ্যোগে ৭৮টি হারানো মোবাইল ফোন ও প্রত...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছাস্থ ২ আর্মড পুলিশ ব...

image

হাজী বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন বিষয়ক দিনব্যাপী ক্যা...

দিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি...

image

গোপালপুরে গ্রাম্য পশু চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে প্যারাগন...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

ফরিদপুরে ফয়সাল হত্যা মামলা: ১৪ বছর পর বিচার, তিন আসামির ম...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরে সবজি বিক্রেতা ফয়সাল শেখ (২২...

image

হারানো সন্তানের সন্ধ্যানে মায়ের আহাজারি

দিনাজপুর প্রতিনিধি: মাদ্রাসা থেকে বাড়ীতে ফেরার সময় নিখোজ সন্...

  • company_logo