প্রতীকী ছবি
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র গ্রুপের গোলাগুলির ঘটনায় নূর কামাল ওরফে জোস কামাল নামের একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ক্যাম্প -৮ ইস্ট এর হেড মাঝি ও আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) প্রধান নবী হোসেনের ছোট ভাই এবং
৬ মে বুধবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ইস্ট এলাকায় এ ঘটনা ঘটে। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় কামালকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নায়েক সাইফুল ইসলাম জানান, ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ কামালকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর ক্যাম্প এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগের দিন ৫ মে সন্ধ্যায় আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশন (এআরও) প্রধান হালিমকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়। সাম্প্রতিক সময়ে হঠাৎ করে রোহিঙ্গা ক্যাম্প গুলোতে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন গুলোর পাশাপাশি কমিউনিটি ভিত্তিক সংগঠন ইউসিআর ও ইউসিপিআর এর মধ্যে বিরোধ -দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে।
পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...
কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...
পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

মন্তব্য (০)