• সমগ্র বাংলা

ফরিদপুরে দুর্বৃত্তের বিষ প্রয়োগে মৎস্য খামারের অর্ধকোটি টাকার ক্ষতি, নিঃস্ব হওয়ার আশঙ্কা চাষীর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের উত্তর আকন বাড়িয়া গ্রামে দুর্বৃত্তদের নৃশংসতায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন এক মৎস্য চাষী। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে একটি মাছের খামারের প্রায় সব মাছ নিধন করেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী আনোয়ার মাতুব্বর জানান, তিনি প্রায় সাড়ে তিন বিঘা জমির উপর খনন করা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। মঙ্গলবার ( ৫ মে) দিবাগত রাতে কে বা কারা তার পুকুরে বিষ ঢেলে দেয়। আজ সকালে পুকুরে গিয়ে তিনি দেখতে পান শত শত মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় উৎসুক জনতা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থলে ভিড় করেন।

তিনি আরো জানান, তিনি ইতোমধ্যে বিষয়টি ভাঙ্গা উপজেলা মৎস্য অধিদপ্তর এবং ভাঙ্গা থানাকে অবহিত করেছেন। তিনি দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo