• সমগ্র বাংলা

সাতকানিয়ায় অবৈধ আচার কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কলেজ রোডস্থ 5BM পরিত্যক্ত ব্রিকফিল্ড এলাকায় গড়ে ওঠা ‘ইয়াম্মি আচার প্রোডাক্টস’ নামের একটি আচার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

৬ মে বুধবার দুপুরে পরিচালিত এ অভিযানে দেখা যায়, কারখানাটি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও অননুমোদিত পরিবেশে আচার উৎপাদন ও বাজারজাত করে আসছিল। উৎপাদন স্থানে চরম নোংরা পরিবেশ, খাদ্য নিরাপত্তা মানদণ্ডের কোনো অনুসরণ না থাকা এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্য তৈরি ও বিক্রির সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় কারখানার মালিক পক্ষের রিয়াদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় বিপুল পরিমাণ উৎপাদিত আচার জব্দ করে কারখানাটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান। তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অবৈধ এবং অস্বাস্থ্যকর উৎপাদন কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং বাংলাদেশ আনসার বাহিনী সার্বিকভাবে সহায়তা প্রদান করে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo