• সমগ্র বাংলা

বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে দুইজনকে কারাদন্ড-জরিমানা, সদরে দেশি অস্ত্র মাদকসহ যুবক গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে মাদক নিয়ন্ত্রন আইনে ভ্রাম্যমান আদালতে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদন্ড অর্থ জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। 

অন্যদিকে জেলা সদরে ওয়ান স্যুটারগান এবং টাপেন্টাল ট্যাবলেটসহ এক যুবক আটক করেছে মাদক নিয়ন্ত্রন অধিপ্তরের কর্মকর্তারা।

বীরগঞ্জ থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, মাদক সেবনের অপরাধে বীরগঞ্জের ভবানীপুর ডাঙ্গারহাটের মোতালেবের ছেলে মিজানুর রহমান এবং দেবীপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে শাকিল (২৬) কে 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৯(১) (গ) লঙ্গনে ৩৬(১) ধারায় ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ডসহ ১শত করে টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

অন্যদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ পরিচালক  রাকিবুজ্জামানের নির্দেশে এবং ডিএনসি'র জেলা পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে জেলা সদরের রামসাগর বাজারে মোটরসাইকেল সার্ভিসিং দোকান ঘরে  তল্লাশি চালিয়ে নং আস্করপুর ইউনিয়নের  তাজপুর সুকানকুড়ি এলাকার বাসিন্দা মনির চন্দ্র রায় (২২) -কে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ( ওয়ান স্যুটার গান) এবং ১৫০ টি টাপেন্টাল ট্যাবলেটসহ আটক করেছে। তার বিরুদ্ধে অস্ত্র এবং মাদক নিয়ন্ত্রন আইনের পৃথক ধারায় ২টি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo