ফাইল ছবি
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফের তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)–এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মোহাম্মদ উল্লাহ (২০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। সে টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের লেদা এলএমএস ২৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা আবদুল করিমের ছেলে।
মঙ্গলবার (৫ মে) সকালে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, সোমবার (৪ মে) টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার ব্যবহৃত মোবাইল ফোনে টিটিপির সঙ্গে সংশ্লিষ্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় থাকার প্রমাণসহ বিভিন্ন বার্তা ও ডকুমেন্ট পাওয়া গেছে।
ওসি সাইফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে তার টিটিপির সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তার মোবাইল ফোনে পাওয়া তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে।”
লেদা রোহিঙ্গা কমিউনিটির নেতা মোহাম্মদ ইলিয়াস জানিয়েছেন, ক্যাম্পের শান্তশিষ্ট রোহিঙ্গা যুবক মোহাম্মদ উল্লাহ। ক্যাম্পে বিভিন্ন ধরনের বই পুস্তক বিক্রি করে সে । পরিবারের প্রধান তার পিতা আবদুল করিমের অসুস্থতা জনিত কারনে পিতার পরিবর্তে নিজে একটি দোকান পরিচালনা করে সংসার চালিয়ে থাকে।"
এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অহিদুর রহমান জানান, সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গোয়েন্দা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তথ্য-প্রযুক্তি সহায়তায় তাকে শনাক্ত করা হয়।
পুলিশ জানিয়েছে, জব্দকৃত ডিভাইস থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ শিক...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির সঙ্গে ধা...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে ভয়াবহ অগ্...
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছাস্থ ২ আর্মড পুলিশ ব...
দিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি...

মন্তব্য (০)