• সমগ্র বাংলা

পাবনায় আবাসিক হোটেলে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনা শহরের একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাতনামা এক নারীর গলাকাটা লাশ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে হোটেলের মালিক ও কর্মচারীরা লাপাত্তা রয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের আওরঙ্গজেব রোডে লাকি বোর্ডিং নামে আবাসিক হোটেলের একটি কক্ষে ওই নারীর মরদেহ পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, হোটেলের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে ভেতর থেকে এক নারীর গলাকাটা মরদেহ দেখতে পায়।

পুলিশ জানায়, নিহত নারীর নাম পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হতে পারে। মরদেহের গলায় গভীর ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, যা দেখে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ঘটনার পর থেকেই হোটেলটির মালিক ও কর্মচারীদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোটেলটি বন্ধ অবস্থায় রয়েছে। এতে করে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। মরদেহ হোটেলেই রাখা হয়েছে। সিরাজগঞ্জ থেকে ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা আসার পর তদন্ত শুরু হবে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

মন্তব্য (০)





image

ক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আশালতা স্বেচ্...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ শিক...

image

ফরিদপুরের সদরপুরে হাতির সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির সঙ্গে ধা...

image

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের বাড়ী নারায়ণগঞ্জে ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে ভয়াবহ অগ্...

image

ময়মনসিংহে এপিবিএনের উদ্যোগে ৭৮টি হারানো মোবাইল ফোন ও প্রত...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছাস্থ ২ আর্মড পুলিশ ব...

image

হাজী বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন বিষয়ক দিনব্যাপী ক্যা...

দিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি...

  • company_logo