• সমগ্র বাংলা

কালীগঞ্জে গোপন অভিযানে ইয়াবা উদ্ধার: দুই আটক, এক পলাতক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন।

সোমবার (৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন। এর আগে রোববার (৩ মে) গভীর রাতে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা এলাকার বড়ইতলা আন্ডারপাস সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভোগড়া বাইপাস থেকে কাঞ্চনমুখী সড়কের উলুখোলা বড়ইতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় রাজু মিয়া (২৫) ও বিপ্লব কুমার সজিব (১৯) নামে দুইজনকে আটক করা হয়। রাজু মিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ভুরুলিয়া এলাকার বাসিন্দা এবং বিপ্লব কুমার সজিব রংপুরের হারাগাছ এলাকার বাসিন্দা।

এ ঘটনায় মামুন (৩৮) নামে আরেকজন মাদক কারবারি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে ৬.৫ গ্রাম ভাঙা ইয়াবা (প্রায় ৬৫ পিসের সমপরিমাণ) এবং ৩০ পিস অক্ষত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে উলুখোলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ জামাল উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পর আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo