ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে লিচু গাছে গাছে ফলন কম হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন চাষিরা। জেলার বিভিন্ন লিচুবাগান ঘুরে দেখা গেছে, অধিকাংশ গাছে মুকুলের পরিবর্তে নতুন পাতা বেশি এসেছে। ফলে স্বাভাবিকভাবেই লিচুর সংখ্যা কম হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
চাষিরা জানান, সাধারণত মাঘ-ফাল্গুন মাসে গাছে প্রচুর মুকুল আসে, কিন্তু এবার অনেক গাছে মুকুলই আসেনি। আবার যেসব গাছে মুকুল এসেছে, সেখানেও কচি পাতার আধিক্য দেখা গেছে। কৃষকদের মতে, গাছে নতুন পাতা বেশি হলে ফলন কমে যায়।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়ার পরিবর্তন, শীতের প্রভাব কম থাকা এবং সময়মতো পরিচর্যার অভাবের কারণে এমন পরিস্থিতি তৈরি হতে হয়েছে।
এ অবস্থায় উৎপাদন কমে যাওয়ার শঙ্কায় রয়েছেন চাষিরা, পাশাপাশি বাজারে লিচুর দাম বাড়ার সম্ভাবনাও দেখা দিয়েছে।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...
নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

মন্তব্য (০)