• সমগ্র বাংলা

নাশকতা ও দুদকের একাধিক মামলার আসামি ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্লা গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় চাঞ্চল্যকর অভিযানে পেড়লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জারজিদ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতা ও দুর্নীতির একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার খররিয়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কালিয়া থানা পুলিশ। অভিযানের সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার জারজিদ মোল্লা খররিয়া গ্রামের মৃত সামাদ মোল্লার ছেলে। তার বিরুদ্ধে কালিয়া থানায় অন্তত দুটি নাশকতার মামলা এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর তিনটি মামলায় আদালত কর্তৃক জারি করা ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী প  জানান, “গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর প্রক্রিয়া অনুযায়ী রোববার আদালতে সোপর্দ করা হবে।”

এদিকে, একজন জনপ্রতিনিধির এমন গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে—কেউ এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন, আবার কেউ বিস্ময়ও প্রকাশ করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, অপরাধ দমনে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

নারী উদ্যোক্তাকে হেনস্তা: ফেসবুকে অপপ্রচার

নীলফামারী প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া ফে...

image

ক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আশালতা স্বেচ্...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ শিক...

image

ফরিদপুরের সদরপুরে হাতির সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির সঙ্গে ধা...

image

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের বাড়ী নারায়ণগঞ্জে ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে ভয়াবহ অগ্...

image

ময়মনসিংহে এপিবিএনের উদ্যোগে ৭৮টি হারানো মোবাইল ফোন ও প্রত...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছাস্থ ২ আর্মড পুলিশ ব...

  • company_logo