ছবিঃ সংগৃহীত
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১১) ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শিশুটি শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।
শুক্রবার সকালে শিশুটির মা বাদী হয়ে শার্শা থানায় মামলা করেছে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে যশোরের শার্শা উপজেলার শালকোনা গ্রামে।
পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সম্রাট হোসেন (৩০) নামে ঐ যুবককে আটক করেছে। আটক সম্রাট হোসেন শার্শা উপজেলার শালকোনা গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে।
শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান, ওই শিশুটি তার তিনজন সঙ্গীসহ শালকোনা গ্রামের এড়োখাল ব্রীজের পাশে কাঁশফুল আনতে যাচ্ছিল। এসময় সম্রাট পথের মাঝ থেকে তাকে বাইসাইকেলে জোর পূর্বক তুলে নিয়ে যায়। সে শালকোনা গ্রামের জনৈক বাবলু এর পাটক্ষেতের মধ্যে থাকা সৌর বিদ্যুতের খুটির কাছে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় মেয়েটির আত্নচিৎকারে মাঠে থাকা লোকজন এগিয়ে এলে আসামী কৌশলে দৌঁড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শুক্রবার সকালে শিশুটির মা বাদী হয়ে শার্শা থানায় মামলা করেছে। #
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...
নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

মন্তব্য (০)