ছবিঃ সংগৃহীত
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) বিকেল ৬টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের আলতুখান জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তামিম মিয়া (২৫), পিতা মো. হাবিবুল মিয়া এবং তার স্ত্রী শিবলী (২২), পিতা আব্দুল ওহাব। তারা উভয়েই মধুখালী উপজেলার আশাপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তামিম মিয়ার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী শিবলী। পরে স্থানীয়রা শিবলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, এখনো পর্যন্ত মামলা দায়ের হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...
নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

মন্তব্য (০)