ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহের দায়ে শাকিল (২২) নামে এক যুবককে জরিমানা করা হয়েছে। তিনি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কর্ণঝোরা গ্রামের জাহানআলীর ছেলে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে বকশীগঞ্জ উপজেলার পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, ট্যাগ অফিসার উপজেলা পাট উন্নয়ন কমকর্তা কামরুজ্জামান প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান অবৈধভাবে জ্বালানি সংগ্রহ ও মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...
কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...
পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

মন্তব্য (০)