ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় প্রসাধনী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পাথরেরচর এলাকায় অভিযান চালান জামালপুর-৩৫ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা। অভিযানে দেওয়ানগঞ্জ সীমান্তের ১০৭৬ পিলারের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় বিভিন্ন ব্র্যান্ডের ৭৩১ পিস ভারতীয় প্রসাধনী। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।পণ্যগুলো উদ্ধারের পর জমা দেওয়া হয়েছে রৌমারী কাস্টমসে।
সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানান লে.কর্নেল হাসানুর।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...
নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

মন্তব্য (০)