ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইভটিজিংয়ের দায়ে একজনকে কারাদণ্ড এবং অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে উপজেলার চুপাইর, জামালপুর, পিপুলিয়া এবং নাগরী ইউনিয়নের দারকাভাংগা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মোট তিনটি মামলার নিষ্পত্তি করা হয়। এর মধ্যে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় এক মামলায় বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে নাজমুল আলমকে (৪২) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দুই মামলায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে উপজেলার নাগরী ইউনিয়নের পিপুলিয়া গ্রামের আব্দুল মালেকের মো. আতিক (৪৮) ও একই ইউনিয়নের
দারকাভাংগা গ্রামের মৃত আব্দুল লতিফ এর ছেলে মো. মাহবুবুর রহমানকে (৪৮) প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...
নীলফামারী প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া ফে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ শিক...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির সঙ্গে ধা...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে ভয়াবহ অগ্...

মন্তব্য (০)