• সমগ্র বাংলা

‎লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল ও সিম জব্দ ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও একাধিক সিম কার্ড জব্দ করা হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) বিধান চন্দ্র বর্মনের নেতৃত্বে একটি দল ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে অংশ নেয়। অভিযানের এক পর্যায়ে একই দিন রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে চাঁদনি বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নবীনটারী এলাকায় একটি মুদি দোকানে বসে কয়েকজন ব্যক্তি মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলছে।

‎পরবর্তীতে বিষয়টি থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদকে অবহিত করে তার নির্দেশনায় পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় মুদি দোকান থেকে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মাধব চন্দ্র রায় (২৪), সুমন চন্দ্র রায় (২৬) এবং গৌরাঙ্গ রায় (২৪)। তারা সকলেই নবীনটারী লালমনিরহাট পৌরসভার বাসিন্দা।

‎আটককৃতদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও ৩৫টি সিম কার্ড উদ্ধার করা হয়। জব্দকৃত মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ইনস্টল করা ছিল। এছাড়া সিম কার্ডগুলোর মাধ্যমে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ জানায়

‎এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৬ এর আওতায় লালমনিরহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।অনলাইন জুয়া ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

১

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

২

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৩

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৪

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

image

লালমনিরহাটে হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ

৫

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

  • company_logo