• সমগ্র বাংলা

ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ এলাকায় মা-মেয়েসহ তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি আকাশ মোল্লাকে (২৮) গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২৮ এপ্রিল) ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ ও র‌্যাব-১০ এর একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। প্রেস নোটের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেন র‍্যাব ১০ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া)  মো আনোয়ার হোসেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাত  ১০ টার দিকে আলীয়াবাদ এলাকায় এই  হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘাতক আকাশ মোল্লা ধারালো কোদাল দিয়ে কুপিয়ে আমেনা বেগম, রাহেলা বেগম  ও কাবুল চৌধুরীকে  নির্মমভাবে হত্যা করে।

খবর পেয়ে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হলে আসামিকে ধরতে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

 র‌্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) এবং কোতয়ালী থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘাতকের অবস্থান শনাক্ত করে। এরপর আলীয়াবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রধান আসামি আকাশ মোল্লাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকাশ ওই এলাকার হারুন মোল্লার ছেলে।

র‌্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়েছে,  গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

১

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

২

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৩

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৪

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

image

লালমনিরহাটে হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ

৫

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

  • company_logo