ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড । আজ সোমবার ২৭ এপ্রিল সকালে নড়াইল সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দুই দিনব্যাপী এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ড. মো. রবিউল ইসলাম, নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার টি. এম. রাহসিন কবির,
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, "স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞানের চর্চায় আরও মনোযোগী হতে হবে। এই ধরনের বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং নতুন নতুন উদ্ভাবনী চিন্তার দ্বার উন্মোচন করবে। ২৭ ও ২৮ এপ্রিল এই দুই দিনব্যাপী মেলায় নড়াইল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করছে। এছাড়া অলিম্পিয়াডে শিক্ষার্থীরা তাদের গাণিতিক ও বৈজ্ঞানিক মেধার স্বাক্ষর রাখছে। মেলা প্রাঙ্গণ এখন খুদে বিজ্ঞানীদের পদচারণায় মুখরিত।
আগামীকাল বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটবে। ###
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...
নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

মন্তব্য (০)