• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় ৩০ হাজার ইয়াবাসহ ধরা পড়ল কারবারি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ আশরাফুজ্জামান ওরফে লিটু (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 রোববার (২৬ এপ্রিল)  ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আশরাফুজ্জামান সাতক্ষীরার শ্যামনগর থানার ভবানীপুর গ্রামের ফজলুল হক গাজীর ছেলে।

 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান সাতক্ষীরায় যাচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলা কার্যালয়ের একটি বিশেষ দল ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি এলাকায় অবস্থান নেয়। বিকেল সোয়া ৬টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় লিটুর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয় এবং তার সাথে থাকা ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে মাদক পরিবহনের অন্যতম রুটে পরিণত হয়েছে। চক্রগুলো এই রুট ব্যবহার করে ইয়াবা ও অন্যান্য মাদক পাচার করার চেষ্টা করছে। তবে গোয়েন্দা নজরদারির কারণে গত এক মাসে এই রুটে বিপুল পরিমাণ মাদকসহ একাধিক কারবারিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সোমবার (২৭ এপ্রিল) তাকে ফরিদপুর আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo