• সমগ্র বাংলা

পাবনায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ!

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরির বিভিন্ন উপকরণ গ্লুকোজ জেলি ৬০০ লিটার, সরবিটল ৫০ লিটার, গ্লিসারিন ২০০ লিটার জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩,১৫,০০০/-(তিন লক্ষ্য পনেরো হাজার টাকা)।

রবিবার (২৬ এপ্রিল) বিকাল ২ টা থেকে ৪ টা ঘটিকা পর্যন্ত ভাঙ্গুড়া উপজেলার পৌরসভার সরদারপাড়ায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনার স্থলে অভিযুক্ত কাউকে না পাওয়ায় কোন কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়নি।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম ও ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, ভেজাল দুধ উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

 

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo