• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে র‌্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ আটক ৪

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ চারজন আন্তঃজেলা মাদককারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। ২৫ এপ্রিল শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার চৌরাস্তা মোড় এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি করে র‍্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি Probox গাড়িও জব্দ করা হয়।

র‍্যাব-১৪ সিপিএসসি ময়মনসিংহ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে ঈশ্বরগঞ্জ থানার চৌরাস্তা মোড় এলাকায় ওত পেতে থাকে র‍্যাবের একটি বিশেষ টিম। সন্দেহভাজন একটি Probox গাড়িকে থামিয়ে তল্লাশি শুরু করলে প্রথমে কিছু পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে র‍্যাব সদস্যরা অত্যন্ত সূক্ষ্মভাবে গাড়িটি পরীক্ষা করেন। একপর্যায়ে গাড়ির বডির ভেতর বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বারের সন্ধান পাওয়া যায়, যেখানে অত্যন্ত কৌশলে ২৫ কেজি গাঁজা লুকানো ছিল। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই চারজন মাদককারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ সাদ্দাম সরকার (৩৩), মোজাম্মেল (২২), মোঃ আলা উদ্দিন মিয়া (২০) এবং মোঃ নয়ন সরকার (১৯)। তাদের সকলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

র‌্যাব সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কৌশলে বিভিন্ন যানবাহনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা গাড়ির বডির ভেতরে বিশেষভাবে তৈরি গোপন স্থানে মাদক লুকিয়ে পরিবহন করত।
অভিযানে উদ্ধারকৃত গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত Probox গাড়িটি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, মাদক নির্মূলে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের সচেতনতা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে।
 

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo