• সমগ্র বাংলা

পাবনায় ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীর সাজা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় মাদকদ্রব্য বিক্রির অপরাধে উপজেলার বড়পাইকশা গ্রামের মৃত আবুল প্রামানিকের ছেলে অসিম প্রামানিক (৪০) এবং তার স্ত্রী রিমা খাতুন (৩৫) কে ছয় মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না। 

শনিবার (২৫এপ্রিল) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের এ কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়পাইকশা গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রির অপরাধে অসিম প্রামানিক এবং তার স্ত্রী রিমা খাতুনকে তাদের বাড়ি থেকে আটক করা হয়। এ সময় ইয়াবা, ফয়েল পেপার ও মাদক বিক্রির টাকা জব্দ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম।

এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযান আমরা নিয়মিত পরিচালনা করে আসছি এরই ধারাবাহিকতায় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo