• সমগ্র বাংলা

টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারীকে আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফে বিদেশি পিস্তলসহ মোহাম্মদ ইয়াসিন নামের একজন  মানবপাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।  সে কক্সবাজার জেলার টেকনাফ সদর ইউনিয়নর  মহেশখালিয়াপাড়ার  আনজল হোসেন'র ছেলে।

শুক্রবার (২৪ এপ্রিল)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন,  টেকনাফ মহেশখালিয়া পাড়া সংলগ্ন এলাকায় গত (২৩ এপ্রিল) বৃহস্পতিবার রাত ১১ টার সময়  কোস্ট গার্ড টেকনাফ 

স্টেশন  কমান্ডার  গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীয়া পাড়া এলাকায়  একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে  ১ টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী মোঃ ইয়াসিন (২৮)কে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ মানবপাচারের সাথে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মানবপাচারের মামলা রয়েছে।

জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান লেঃ কমান্ডার বিএন সাব্বির আলম সুজন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

১

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

২

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৩

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৪

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

image

লালমনিরহাটে হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ

৫

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

  • company_logo