ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : পানিস্বল্পতায় রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে আশঙ্কাজনক হারে কমেছে উৎপাদন। পানি সংকটে কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ৪টি বন্ধ দিতে হয়েছে। ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন কেন্দ্রে বর্তমানে চালু থাকা এক ইউনিটে উৎপাদন হচ্ছে ৪০ মেগাওয়াট।
কেন্দ্রের দায়িত্বশীল কর্তৃপক্ষ জানান, পানি সংকটে বর্তমানে কেন্দ্রে চালু থাকা ১টি ইউনিটে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৪০ মেগাওয়াট। গত সপ্তাহে ২টি ইউনিট চালু রাখা সম্ভব হলেও কাপ্তাই হ্রদে অস্বাভাবিক হারে পানি কমতে থাকায় মঙ্গলবার আরও একটি ইউনিট বন্ধ করে দিতে হয়েছে। এ অবস্থা চলতে থাকলে উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিতে হবে। বৃষ্টি না হলে পরিস্থিতির উত্তরণ হবে না।
কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, চলতি শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদে দ্রুতগতিতে পানির স্তর কমে যাচ্ছে। ফলে হ্রদের পানির ওপর নির্ভরশীল কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন এখন সবনিম্ন পর্যায়ে চলে গেছে। রুলকার্ভ অনুযায়ী বর্তমানে কাপ্তাই হ্রদে পানির স্তর থাকার কথা ৮৩ দশমিক ৮০ ফুট বা মিন সি লেভেল (এমএসএল)। কিন্তু বুধবার সকালে হ্রদে পানির লেভেল ছিল ৭৭ দশমিক ৪৭ ফুট।
পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...
কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...
পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

মন্তব্য (০)