• সমগ্র বাংলা

হয়রানী মুক্ত ভূমি সেবা পেতে নওগাঁয় হটলাইন নম্বর সেবা চালু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: ভূমিসেবা কার্যক্রমকে আরও সহজ ও বেগবান করতে এবং এই সেবায় নিয়োজিত সরকারি কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিতকরণে হটলাইন নম্বর সেবা চালু করা হয়েছে।  রাজশাহী বিভাগীয় কমিশনারের নির্দেশনায় ও জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে নওগাঁ সদর উপজেলা ভূমি অফিসে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সেবা প্রাপ্তি ক্ষেত্রে হয়রানী, অনিয়মের লিখিত অভিযোগ প্রমাণক/ছবি স্ক্যান করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কিংবা অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) প্রদর্শিত হটলাইন নম্বরে প্রেরণ করতে হবে। প্রেরিত অভিযোগের প্রমাণক/ছবির ভিত্তিতে তদন্ত শুরু করা হবে।

বৃহস্পতিবার নওগাঁ সদর উপজেলা ভূমি অফিসে প্রধান অতিথি হিসেবে সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জান্নাত আরা তিথি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহিন মাহমুদ, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান এই উদ্যোগের আওতায় অফিসের দৃশ্যমান স্থানে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নম্বর প্রদর্শন করা হচ্ছে। যদি কোন ব্যক্তি ভূমি সেবা গ্রহণ করতে কোন ধরনের হয়রানির শিকার হন অথবা কোন ধরনের অভিযোগ থাকে তাহলে উক্ত ব্যক্তি প্রদর্শনীতে উল্লিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করে তার অভিযোগ জানাতে পারবেন। এক্ষেত্রে ভূমি সেবা সংশ্লিষ্ট যে কোন ধরনের প্রাপ্ত অভিযোগ যথাযথ গোপনীয়তা রক্ষা করে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে। প্রয়োজনে অভিযোগের বিষয়টি জেলা ও বিভাগীয় পর্যায়ে তদন্ত করা হবে। তদন্ত শেষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানান এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

১

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

২

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৩

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৪

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

image

লালমনিরহাটে হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ

৫

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

  • company_logo