ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে একটি নকল জুস তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল জুস ও সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ কারখানার মালিক মঈনু আলী উপস্থিত না থাকায় তার স্ত্রী লাইলী খাতুনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিশপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন রাণীনগরের এসিল্যান্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন।
অভিযানে প্রায় ৭ বস্তা প্রস্তুত ভেজাল জুস এবং আরও প্রায় ১ বস্তা ছড়ানো অবস্থায় জুসসহ মোট ৮ বস্তা পণ্য জব্দ করা হয়। পরে জব্দকৃত ভেজাল জুস জনসম্মুখে ধ্বংস করা হয় এবং জুস তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই জানান, দীর্ঘ কয়েক বছর ধরে হরিশপুর এলাকায় ওই কারখানায় নকল (ভেজাল) জুস উৎপাদন করা হচ্ছিল। এর আগেও একাধিকবার জরিমানা হলেও প্রভাব খাটিয়ে ব্যবসা চালিয়ে আসছিলেন কারখানার মালিক। এসব ভেজাল জুস পান করে এলাকার শিশুদের মাঝে প্রায়ই অসুস্থতার ঘটনা ঘটত। এলাকার লোকজন নিষেধ করতে গেলে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হতো।
রাণীনগরের এসিল্যান্ড নাবিলা ইয়াসমিন বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনা করে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ সময় অভিভাবকদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, শিশুদের জন্য অস্বাস্থ্যকর ও নকল খাদ্যপণ্য কেনা থেকে বিরত থাকতে হবে।
পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...
কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...
পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

মন্তব্য (০)