• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে প্রবাসীর গাড়ীতে ডাকাতি,মামলা নেয়নি পুলিশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি :  ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় বাহ্মণবাড়িয়াগামী সৌদি প্রবাসীর প্রাইভেটকারে ডাকাতি সংঘটিত হয়েছে। ২২ এপ্রিল বুধবার ভোরে সৌদি প্রবাসী হিমু আক্তার স্বপরিবারে প্রাইভেটকারে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পেয়ারাকান্দি যাওয়ার পথে তারা সাওঘাট এলাকায় ডাকাতদের কবলে পড়ে। 

ডাকাতির কবলে পড়া সৌদি প্রবাসী হিমু আক্তার বলেন, পুলিশের পরিচয়ে পাঁচজনের একটি দল প্রথমে তাদের প্রাইভেটকারের গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে প্রাইভেটকারে হিমু আক্তারের সঙ্গে থাকা ৬ ভরি স্বর্ণালংকার, ৪ হাজার সৌদি রিয়াল, ৩টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা তারা লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় হিমু আক্তার ও তার ভাই মাহিন মিয়া আহত হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের আগেই ডাকাতরা অপর একটি সাদা রঙের মাইক্রোবাসে ঢাকার দিকে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এঘটনায় হিমু আক্তার রূপগঞ্জ থানায় মামলা করতে গেলে মামলা না করে পুলিশ সাধারণ ডায়রি করতে নির্দেশ দেন। পরে মামলা করতে ব্যর্থ হয়ে হিমু আক্তার তার গ্রামের বাড়ি চলে যান। 

এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন কথা বলতে অনীহা প্রকাশ করেন।

নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সৌদি প্রবাসী হিমু আক্তারের প্রাইভেটকারে ডাকাতির ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

১

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

২

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৩

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৪

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

image

লালমনিরহাটে হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ

৫

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

  • company_logo