• সমগ্র বাংলা

পাবনায় ফসলি জমি রক্ষায় অভিযান: এস্কেভেটর ও ব্যাটারিসহ আটক ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির বিরুদ্ধে মাঠে নেমেছে প্রশাসন। অভিযানে তিনজনকে আটক করেছে পুলিশ, জব্দ করা হয়েছে এস্কেভেটর মেশিনের পাঁচটি ব্যাটারি।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাশ বিল এলাকায় চাটমোহর থানা পুলিশ এই অভিযান চালায়। দীর্ঘদিন ধরে ওই এলাকায় তিন ফসলি জমি কেটে ইটভাটা ও বিভিন্ন স্থানে মাটি বিক্রির অভিযোগ ছিল। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে জড়িত তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন, ডিবিগ্রাম ইউনিয়নের শামসুল মোল্লার ছেলে মোতাহার মোল্লা (৪২), ঈশ্বরদী উপজেলার অরণখোলা এলাকার নূর মোহাম্মদের ছেলে মিতারুল ইসলাম (৩২) এবং একই উপজেলার সরাইকান্দি গ্রামের ইদ্রিস আলীর ছেলে রায়হান আলী (২৭)।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে বিক্রির কার্যক্রম চলছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে এস্কেভেটরের পাঁচটি ব্যাটারি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা প্রক্রিয়াধীন।

দীর্ঘদিন ধরে কৃষিজমি নষ্টের প্রতিবাদ জানিয়ে আসা ভুক্তভোগীরা প্রশাসনের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা আশা করছেন এমন অভিযান নিয়মিত হলে ফসলি জমি রক্ষা পাবে এবং অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য কমবে।

মন্তব্য (০)





image

মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল ১ কোটি টাকার কষ্টিপাথরের মূর...

১

ফরিদপুর প্রতিনিধি: রান্নাঘরের মাটির নিচে লুকানো ছিল অলংকার আ...

image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

২

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

৩

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৪

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

  • company_logo