• সমগ্র বাংলা

হাতকড়াসহ পলায়ন: ফরিদপুরের সেই আ.লীগ নেতা ২৯ ঘণ্টার মাথায় ঢাকা থেকে গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা কবির খানকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা জেলার দোহার উপজেলার হরিচন্ডি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 গত মঙ্গলবার সকালে চরভদ্রাসনের চর সালেপুর মুন্সিরচর বাজার থেকে কবির খানকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সে সময় তার স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। ওই ঘটনার দীর্ঘ ২৯ ঘণ্টা পর তাকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

 গোপন সংবাদের ভিত্তিতে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা জেলা পুলিশের সহায়তায় দোহারে অভিযান চালায়। সেখান থেকে তাকে পুনরায় হেফাজতে নেওয়া হয়।

 পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত কবির খানের বিরুদ্ধে আগে থেকেই সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা ছিল। মঙ্গলবার আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই রফিকুজ্জামান বাদী হয়ে আরও একটি মামলা করেছেন। বর্তমানে নতুন এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 স্থানীয়ভাবে ‘ভূমিদস্যু’ হিসেবে পরিচিত কবির খান চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক । গতকাল মঙ্গলবারের হামলায় এসআই রফিকুজ্জামানসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছিলেন। পালিয়ে যাওয়ার পর কবিরের ফেলে যাওয়া হাতকড়াটি স্থানীয় গ্রাম পুলিশ উদ্ধার করে থানায় জমা দেয়। এছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবিরের ভাগনে আলমগীরকে গতকাল গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল ১ কোটি টাকার কষ্টিপাথরের মূর...

১

ফরিদপুর প্রতিনিধি: রান্নাঘরের মাটির নিচে লুকানো ছিল অলংকার আ...

image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

২

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

৩

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৪

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

  • company_logo