• সমগ্র বাংলা

অল্পের জন্য রক্ষা পেল এমপির বাড়ি: গোপালপুরে বাকি খাওয়া নিয়ে সংঘর্ষে শতাধিক ঘরবাড়ি ভাঙচুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গুলিপেচা গ্রামে বাকি খাওয়া নিয়ে বিরোধের জেরে ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পুরো তাণ্ডবের মধ্যেও স্থানীয় এমপির বাড়ি অক্ষত রয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে নলিনবাজার এলাকার এরশাদের দোকানে গুলিপেচা গ্রামের টগর নামের এক ব্যক্তি বাকি নিতে গেলে দোকানদারের সঙ্গে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। এর প্রায় এক ঘণ্টা পর গুলিপেচা গ্রামের কয়েকজন এসে দোকানদারকে মারধর করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী মাস্টার ও হে সেক্রেটারি জাহাঙ্গীর আলম খান ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলার ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর দ্রুত ছড়িয়ে পড়লে মাইকিং করে উত্তেজিত জনতা গুলিপচা গ্রামে হামলা চালায়। এ সময় এমপির বাড়ি ছাড়া প্রায় শতাধিক বাড়িঘর ভাঙচুর করা হয়।

এ ঘটনায় গুলিপেচা গ্রামের কেউ আহত হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি। তবে নলিনবাজার এলাকায় কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালপুর ও ভূঞাপুর উপজেলার প্রশাসন এবং পুলিশ যৌথভাবে এলাকায় মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ  আনোয়ার হোসেন বলেন, এখন পরিস্থিতি শান্ত হয়েছে, দুপক্ষে এলাকার নীতি স্থানীয় লোকদের সাথে কথা হয়েছে, ওনারা বসে মীমাংসা করবে। এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা প্রক্রিয়া যায়নি, মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হইবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

১

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

২

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৩

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৪

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

image

লালমনিরহাটে হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ

৫

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

  • company_logo