ফাইল ছবি
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরলের নাড়াবাড়ীতে হানিফ পরিবহনের বাসের চাকায় পৃষ্ট হয়ে মায়ের কোলে ২ মাস বয়সি শিশু নিহত এবং মাসহ ৬জন নারী আহত হয়েছে৷ আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে মর্মান্তিক ওই ঘটনা ঘটেছে। মায়ের সাথে নানার বাড়ী বেড়াতে এসে নিমিষে লাশে পরিনত হয় শিশুটি।
স্থানীয়রা জানান, বিরলের নাড়াবাড়ীর ফাঁকা মাঠে অন্যান্য দিনের মত হানিফ পরিবহনের একটি বাস পার্ক করা ছিল। বিকালে ওই বাসটি ধোয়ামোছা শেষে অন্য স্হানে সরিয়ে নিতে স্টার্ট দেয় একজন হেলপার। এসময় বাসটি থেকে নিরাপদ দুরত্বে বসে খোশ গল্প করছিল কয়েকজন নারী। হঠাৎ বাসটি পেছনের দিকে গতি পেয়ে গল্পরত নারীদের উপর উঠে যায়। এসময় মায়ের কোলে দুধ খাচ্ছিল ২ মাস ১২দিন বয়সি শিশুপুত্র। বাসের চাকায় পৃষ্ট হয়ে দেহ থেতলে দুর্ঘটনাস্হলে প্রাণ হারায় শিশুটি। প্রাণে রক্ষা পেলেও আহত হয়েছে মাসহ ৬জন নারী। হেলপারকে আটক করেছে স্হানীয়রা।
বিরল থানার ইনচার্জ আল এমরান জানান, বাস চাপায় দুর্ঘটনা জনিত কারনে শিশু নিহত হয়েছে। তবে ক্ষতির শিকার পরিবার মামলা করতে চাইছেনা।
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...
নীলফামারী প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া ফে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ শিক...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির সঙ্গে ধা...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে ভয়াবহ অগ্...

মন্তব্য (০)