• সমগ্র বাংলা

নড়াইলে টিসিবির পণ্যবাহী গাড়ি গর্তে চিনি, ডাল ও ডিটারজেন্ট পাউডারের ব্যাপক ক্ষতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলের গোবরা প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টিসিবির পণ্যবাহী ‘লাটাহাম্বার (স্থানীয় পণ্যবাহী যান) গর্তে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা ১২টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকে থাকা চিনি, ডাল ও ডিটারজেন্ট পাউডারসহ বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, টিসিবির কার্ডধারীদের মধ্যে বিতরেণের জন্য ডাল, চিনি, তেল ও ডিটারজেন্ট পাউডারসহ বিভিন্ন মালামাল নিয়ে গাড়িটি গন্তব্যে যাচ্ছিল। পথে গোবরা প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

গর্তে  পানি থাকায় গাড়িতে থাকা চিনি এবং ডিটারজেন্ট পাউডার পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এছাড়া ডালের বস্তাগুলোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। তবে পানির কারণে অধিকাংশ শুকনো পণ্যই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গাড়িটিতে থাকা মালামালগুলো টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে বিতরণের জন্য নির্ধারিত ছিল। এই আকস্মিক দুর্ঘটনায় সাধারণ মানুষের মাঝে পণ্য পৌঁছানো নিয়ে সাময়িক অনিশ্চয়তা তৈরি হয়েছে। পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গেছে।#

মন্তব্য (০)





image

আত্মকর্মসংস্থান গড়তে কালীগঞ্জ পৌরসভার উদ্যোগ-ফ্রি কম্পিউট...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় আত্মকর্মসংস্থা...

image

টেকনাফে কালাবদা ও মুর্শেদ ডাকাত গ্রুপের দ্বন্দ্ব: তিনজনে...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফে ৩ যুবকের মরদেহ উদ্ধার করেছ...

image

ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: ...

ফরিদপুর প্রতিনিধিঃ জাতির শ্রেষ্ঠ সন্তান, বীরশ্রেষ্ঠ মুন...

image

নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা ...

image

কালীগঞ্জে চোর সন্দেহে খাম্বায় বেঁধে লাঠিপেটার অভিযোগ বি...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় চোর সন্দেহে ...

  • company_logo