• সমগ্র বাংলা

পাবনায় বিদেশী অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনা পৌর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ অলি হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) ভোরে পাবনা পৌর সদরের আরিফপুর হাজিরহাট এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৩টি বিদেশি রিভলবার, ১টি দেশীয় ওয়ান শুটারগান এবং দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত অলি হোসেন পাবনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আরিফপুর হাজিরহাট এলাকার রব্বেল হোসেনের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুর ২টায় পাবনা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র জব্দ ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অস্ত্রগুলোর উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় একই এলাকার সাইদুল ইসলাম ফকিরের ছেলে শুভ ফকির (২৫) পলাতক রয়েছে।

এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করে গ্রেপ্তার যুবক অলিকে আদালতের সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার।

মন্তব্য (০)





image

মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল ১ কোটি টাকার কষ্টিপাথরের মূর...

১

ফরিদপুর প্রতিনিধি: রান্নাঘরের মাটির নিচে লুকানো ছিল অলংকার আ...

image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

২

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

৩

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৪

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

  • company_logo