• সমগ্র বাংলা

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেন সবুজের ফেরিওয়ালা খ্যাত কলেজ অধ্যক্ষ আরিফুর রহমান।

এছাড়া বোদা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আরো পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। এসময় বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা বেগম, বিশিষ্ট পরিবেশকর্মী ও সাংবাদিক লিয়াকত আলী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া বোদা উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও বিদ্যালয়ে বনজ ও ফলজ গাছের চারা রোপন করেন আয়োজকেরা।

আরিফুর রহমান, নওগাঁ মহাদেবপুর উপজেলার রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রাইগাঁ ইউপি চেয়ারম্যান। তিনি গত তিন বছর আগে নিজ উদ্যোগে নিজের চাকুরী থেকে উপার্জিত অর্থ থেকে এই বৃক্ষ রোপন কর্মসূচি ও বিতরণ কর্মসূচি পালন করে আসছেন। তিনি রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ টি জেলাকে বেছে নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচি আওতায়। তবে ইতিমধ্যে তিনি ১২ টি জেলায় এই কর্মসূচি শেষ করেছেন।

বাকী ৪ জেলাতে তার কর্মসূচি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে জানা গেছে। উত্তরাঞ্চলে ইতিমধ্যে ১০ হাজারেরও বেশি গাছ বিতরণ করা হয়েছে। বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী আনিকা তাবাসসুম ইচ্ছে বলেন, আমাদের বিদ্যালয়ে সবুজের ফেরিওয়ালা আরিফ আঙ্কেলের মাধ্যমে একটি জাম গাছের চারা পেয়েছি।এটি আমি বাসায় গিয়ে রোপন করবো এবং পরিচর্যা করবো।  

একই শ্রেণীর ছাত্র মেহেদী হাসান অনিক বলেন, গাছ বন্ধু। গাছের মাধ্যমে আমরা অক্সিজেন নেই। জন্য আমাদের বেশি করে গাছ লাগানোর প্রয়োজন। আমাদের বিদ্যালয়ে সবুজের ফেরিওয়ালা আরিফ আঙ্কেল আমাদের বন্ধুদের সবাইকে একটি করে গাছের চারা দিয়েছেন এতে আমরা খুবই খুশি। আয়োজকের জানান, বৈশ্বিক উষ্ণতায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশের বৈরী আচরণের ঠেকাতে গাছ লাগানোর কোন বিকল্প নেই। সবুজায়নের মাঝে ধরিত্রীকে সাজানতে চায় তারা।বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা বেগম বলেন, সবুজের ফেরিওয়ালা এর পক্ষ থেকে আমাদের বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করা হয়েছে। এটি নি:সন্দেহে একটি ভালো উদ্যোগ। দেশকে সবুজায়ন করতে এই উদ্যোগ অগ্রনী ভূমিকা পালন করবে বলে মনে করি।

পরিবেশ কর্মী ও সাংবাদিক লিয়াকত আলী বলেন, আমাদের এখানকার সবুজের ফেরিওয়ালা অধ্যক্ষ আরিফুর রহমান বিভিন্ন স্কুলের ফাঁকা জায়গা, খাস জমি, নদীর ধার বিভিন্ন জায়গায় সবুজায়ন করছেন। জন্য আমরা তাকে সবুজের ফেরিওয়ালা নাম উপহার দিয়েছি। আমরা উত্তরের ১৬ টি জেলায় এই গাছের চারা বিতরণ ও রোপনের উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে ১২ টি জেলায় গাছের চারা বিতরণ ও  রোপন করা হয়েছে। আমরা আশা করছি বাকি চার জেলাতেও খুব শীঘ্রই আমাদের কার্যক্রম সম্পন্ন করা হবে। নওগাঁ

মহাদেবপুর উপজেলার রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রাইগাঁ ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, গাছ লাগানো যে আগ্রহ সেটি আমার ছোটবেলা থেকেই ছিল। বৈশ্বিক উষ্ণতার ফলে আমাদের পরিবেশটা খুব উত্তপ্ত হচ্ছে। সারা পৃথিবীতে এমন হচ্ছে বাংলাদেশে তো অবশ্যই। আমরা যত গাছ কেটে ফেলছি তত গাছ কিন্তু রোপন করছি না। স্কুল কলেজ ধর্মীয় প্রতিষ্ঠানের ফাঁকা জায়গায় এই গাছগুলো লাগানো হচ্ছে।

এতে আমাদের এই সন্তানদের প্রতি এই ছোট ছোট বাচ্চাদের প্রতি অনুপ্রেরণার সৃষ্টি হয় সেই কারণে ১৬ জেলায় এ বৃক্ষরোপণ, বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। ১২ মেলায় হয়েছে। আমরা আশা করছি শীঘ্রই বাকি চার জেলাতে আমরা শেষ করব।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

১

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

২

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৩

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৪

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

image

লালমনিরহাটে হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ

৫

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

  • company_logo