• সমগ্র বাংলা

সাটুরিয়ায় নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেনের সঙ্গে সাটুরিয়া প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এ‌প্রিল) সন্ধ্যায় থানায় অফিসার ইনচার্জ এর ক‌ক্ষে এ মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়।

সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল রানা খান , যুগ্ম সম্পাদক মো. আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম শিরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহাবুবুর রহমান রানা, প্রেক্লাবের  সাবেক কার্যকরী সদস্য মুহাম্মদ লুৎফর রহমান, মো. হোসেন জয়, সাবেক সহ সভাপতি মো. খোকন হোসেন, সাবেক যুগ্ন সম্পাদক আব্দুস সালাম শফিক। এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) আসাদুজ্জামানসহ প্রেসক্লা‌বের সদস‌্যবৃন্দ।

মত‌বি‌নিময় সভায় সাংবা‌দিকরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সমাধানে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

নবাগত ওসি মো. মোশাররফ হোসেন বলেন, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আমরা বিশেষভাবে কাজ করব। সাটুরিয়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। জনগণের সহযোগিতা ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা থাকলে অপরাধ দমন সহজ হবে। এ সময় উপস্থিত সাংবাদিকরা সাটুরিয়ার শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

image

চাটমোহরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

  • company_logo