• সমগ্র বাংলা

নড়াইলে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের উপহার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে ছাত্রশিবির নড়াইল সদর উত্তর থানা শাখা। বুধবার (১৫ এপ্রিল) দুপুর ২টায় সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের সদর উত্তর থানা সভাপতি এইচ এম আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সাহাবাদ মডেল থানা সভাপতি আল শাহারীয়া আমিন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডলসহ অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল কালাম আজাদ বলেন, “একজন ভালো শিক্ষার্থী হতে হলে পড়াশোনার কোনো বিকল্প নেই। তবে শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, নিজেকে একজন সৎ ও দক্ষ নাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে।”

 তিনি আরও বলেন, “পরীক্ষায় ফল খারাপ হতে পারে। তাতে হতাশ না হয়ে ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে হবে, কোনোভাবেই ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রশিবিরের সদর উত্তর থানা সেক্রেটারি মো. মোয়াজ। উপহার বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। 

মন্তব্য (০)





image

‎পাবনায় ৩৮১ বস্তা অবৈধভাবে মজুদের সার জব্দ, ৮০ হাজার টাকা...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে...

image

পাবনা বিসিক এর ভারপ্রাপ্ত ডিজিএম শামীমের অপসারণ দাবি শিল্...

২

পাবনা প্রতিনিধি : পাবনা বিসিক শিল্পনগরীর ভারপ্রাপ্ত উপমহাব্য...

image

দিনাজপুরে পুলিশ প্রশাসনের আয়োজনে কাবাডি চ্যাম্পিয়নশীপ প্র...

৩

দিনাজপুর প্রতিনিধি : মাদক মুক্ত আগামী প্রজন্ম গড়তেদিনাজপুরে ...

image

মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল ১ কোটি টাকার কষ্টিপাথরের মূর...

৪

ফরিদপুর প্রতিনিধি: রান্নাঘরের মাটির নিচে লুকানো ছিল অলংকার আ...

image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

৫

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

  • company_logo