• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জের বন্দরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ,থানায় মামলা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে বাড়ির উঠানে খেলাধুলার সময় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে বন্দর থানার ২৪ নম্বর ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকায় অভিযুক্তের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগীর নানী বাদী হয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে ইউসুফ নামে এক ব্যক্তিকে আসামি করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইউসুফ মৃত কাশেম আলী মিয়ার ছেলে এবং ভুক্তভোগীদের প্রতিবেশী। ঘটনার দিন বিকেলে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় ইউসুফ তাকে মুখ চেপে ধরে নিজের বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণ করে।

পরে শিশুটির নানী বাড়িতে ফিরে তাকে কান্নাকাটি করতে দেখে বিষয়টি জানতে পারেন।

পুলিশ জানায়, ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা আশরাফ উদ্দিন জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে। গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

‎পাবনায় ৩৮১ বস্তা অবৈধভাবে মজুদের সার জব্দ, ৮০ হাজার টাকা...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে...

image

পাবনা বিসিক এর ভারপ্রাপ্ত ডিজিএম শামীমের অপসারণ দাবি শিল্...

২

পাবনা প্রতিনিধি : পাবনা বিসিক শিল্পনগরীর ভারপ্রাপ্ত উপমহাব্য...

image

দিনাজপুরে পুলিশ প্রশাসনের আয়োজনে কাবাডি চ্যাম্পিয়নশীপ প্র...

৩

দিনাজপুর প্রতিনিধি : মাদক মুক্ত আগামী প্রজন্ম গড়তেদিনাজপুরে ...

image

মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল ১ কোটি টাকার কষ্টিপাথরের মূর...

৪

ফরিদপুর প্রতিনিধি: রান্নাঘরের মাটির নিচে লুকানো ছিল অলংকার আ...

image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

৫

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

  • company_logo