• সমগ্র বাংলা

জামালপুরে কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে ১১৫ জন কৃষকের মাঝে স্মার্ট কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। একই সাথে পরিবেশ রক্ষায় ৪৬০টি ফলজ ও বনজ বৃক্ষের চারা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। এরপর স্থানীয়ভাবে ইসলামপুর উপজেলার নাপিতের চর বাজার ঈদগাহ মাঠে কার্ড ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি তাঁর বক্তব্যে বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতির অংশ হিসেবে আজ এই কৃষক কার্ড বিতরণ করা হলো। পর্যায়ক্রমে এই ব্লকের মোট ৩,৬৫৮ জন কৃষক এই স্মার্ট কার্ড পাবেন।" তিনি আরও উল্লেখ করেন যে, এই কার্ডের মাধ্যমে কৃষকদের সরাসরি সরকারি সুবিধা প্রদান নিশ্চিত করা হবে।

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল এবং জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেস আলী মামুন। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর, জলবায়ু সহিষ্ণু ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকার এই উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে কৃষকদের আর্থিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে। দীর্ঘ প্রতীক্ষিত এই স্মার্ট কার্ড ও গাছের চারা হাতে পেয়ে স্থানীয় কৃষক ও কৃষাণীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

মন্তব্য (০)





image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

image

চাটমোহরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

  • company_logo