• সমগ্র বাংলা

লালমনিরহাটে বাংলা নববর্ষ উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: বাল্যবিবাহ বন্ধ করি,যৌতুককে না বলি, নারী নির্যাতন প্রতিরোধ করি, মাদক ,জুয়া বন্ধ সহ আলোকিত লালমনিরহাট গঠনের লক্ষ্যে ১৩টি সামাজিক অপরাধ নির্মূলের অঙ্গীকার নিয়ে লালমনিরহাটে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে। নববর্ষ পালন উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে লালমনিরহাট জেলা কালেক্টরেট মাঠ হতে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। গ্রামীন সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ এ শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলার রেলওয়ে মুক্তমঞ্চে বৈশাখী উৎসবের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়।এ সময় জেলা পরিষদের আয়োজনে সবার জন্য পান্তা ভাতের আয়োজন করা হয়। বৈশাখী উৎসবে রেলওয়ে মুক্তমঞ্চ মাঠে নানা ধরনের গ্রামীন পণ্যের স্টল বসানো হয়।

মন্তব্য (০)





image

‎পাবনায় ৩৮১ বস্তা অবৈধভাবে মজুদের সার জব্দ, ৮০ হাজার টাকা...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে...

image

পাবনা বিসিক এর ভারপ্রাপ্ত ডিজিএম শামীমের অপসারণ দাবি শিল্...

২

পাবনা প্রতিনিধি : পাবনা বিসিক শিল্পনগরীর ভারপ্রাপ্ত উপমহাব্য...

image

দিনাজপুরে পুলিশ প্রশাসনের আয়োজনে কাবাডি চ্যাম্পিয়নশীপ প্র...

৩

দিনাজপুর প্রতিনিধি : মাদক মুক্ত আগামী প্রজন্ম গড়তেদিনাজপুরে ...

image

মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল ১ কোটি টাকার কষ্টিপাথরের মূর...

৪

ফরিদপুর প্রতিনিধি: রান্নাঘরের মাটির নিচে লুকানো ছিল অলংকার আ...

image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

৫

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

  • company_logo